Bartaman Logo
১৭ জুন, ২০২৬

মদ্যপ অবস্থায় বিধানসভায় মান? ডোপ পরীক্ষার দাবি

মদ্যপ অবস্থায় বিধানসভায় এসেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এই অভিযোগে শুক্রবার শোরগোল পড়ে গেল অধিবেশন কক্ষে।

মদ্যপ অবস্থায় বিধানসভায় মান? ডোপ পরীক্ষার দাবি
  • ৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মদ্যপ অবস্থায় বিধানসভায় এসেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এই অভিযোগে শুক্রবার শোরগোল পড়ে গেল অধিবেশন কক্ষে। অবিলম্বে মান সহ সমস্ত আপ বিধায়কের অ্যালকো-মিটার ও ডোপ পরীক্ষার দাবি তোলেন বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজোয়া। একই দাবিতে সরব আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালও। বিধানসভায় মানের বক্তব্য পেশের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। সেইসঙ্গে তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর মদ্যপ ছিলেন কি না, তা নিশ্চিত করতে শারীরিক পরীক্ষা করা জরুরি। দোষী প্রমাণিত হলে অবিলম্বে তাঁকে রাজ্যের প্রশাসনিক প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ