Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

হার বাঁচাল ম্যান সিটি

‘এতদিন আমাদের হাতে ছিল শিরোপা জয়ের ভাগ্য। এবার অন্যদের দিকে তাকিয়ে থাকবে হবে।’ সোমবার প্রিমিয়ার লিগে এভার্টনের কাছে আটকে যেতে এভাবেই হতাশায় ভেঙে পড়লেন ম্যাঞ্চেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

হার বাঁচাল ম্যান সিটি
  • ৬ মে, ২০২৬ ২০:০৫
Prefer us on Google

লন্ডন: ‘এতদিন আমাদের হাতে ছিল শিরোপা জয়ের ভাগ্য। এবার অন্যদের দিকে তাকিয়ে থাকবে হবে।’ সোমবার প্রিমিয়ার লিগে এভার্টনের কাছে আটকে যেতে এভাবেই হতাশায় ভেঙে পড়লেন ম্যাঞ্চেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। অ্যাওয়ে ম্যাচে ৩-৩ গোলে ড্র করল সিটিজেনরা। বরং বলা ভালো, সংযোজিত সময়ের গোলে হার বাঁচাল নীল ম্যাঞ্চেস্টার।  সিটির এই পয়েন্ট নষ্টের ফলে ইপিএলে খেতাবি দৌড়ে ফের একবার অ্যাডভান্টেজে আর্সেনাল। সোমবার শুরুতে লিড নিয়েও রক্ষণের ব্যর্থতায় এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল পেপ ব্রিগেড। ম্যাচে জোড়া গোল জেরেমি ডোকুর। এছাড়া স্কোরশিটে নাম তোলেন আর্লিং হালান্ড। এভার্টনের হয়ে জাল কাঁপান থিয়ের্নো ব্যারি (২) ও জ্যাক ও’ব্রেইন। এই ড্রয়ের ফলে ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল ম্যান সিটি। এক ম্যাচ বেশি খেলে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ