Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ব্রেন্টফোর্ডকে হারিয়ে আশা জিইয়ে রাখল ম্যান সিটি

আরও এক রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগচ্ছে প্রিমিয়ার লিগের খেতাবি লড়াই। ২০২১-২২ মরশুমে মাত্র এক পয়েন্টের ব্যবধানে লিভারপুলকে টপকে খেতাব ঘরে তুলেছিল ম্যাঞ্চেস্টার সিটি।

ব্রেন্টফোর্ডকে হারিয়ে আশা জিইয়ে রাখল ম্যান সিটি
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: আরও এক রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগচ্ছে প্রিমিয়ার লিগের খেতাবি লড়াই। ২০২১-২২ মরশুমে মাত্র এক পয়েন্টের ব্যবধানে লিভারপুলকে টপকে খেতাব ঘরে তুলেছিল ম্যাঞ্চেস্টার সিটি। দু’বছর আগে আর্সেনালের সঙ্গে সিটিজেনদের সেই ব্যবধানটা ছিল দুইয়ের। চলতি মরশুমে আরও একবার খেতাবি লড়াইয়ে একে অপরকে কড়া চ্যালেঞ্জ জানাচ্ছে মিকেল আর্তেতা ও পেপ গুয়ার্দিওলার ছেলেরা। বর্তমানে ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যান সিটি। শনিবার ঘরের মাঠে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারায় তারা। সেই সুবাদে ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াল ৭৪। লিগের আর বাকি তিন রাউন্ড। অর্থাৎ, বাকি ম্যাচগুলিতে জিতলে দীর্ঘ ২২ বছর পর লিগ খেতাব ঘরে তুলবে আর্সেনাল। তবে তারা পয়েন্ট খোয়ালেই সুযোগ পেয়ে যাবে পেপের দল। শনিবার নীল ম্যাঞ্চেস্টারের হয়ে জাল কাঁপান যথাক্রমে জেরেমি ডোকু, আর্লিং হালান্ড ও ওমর মারমাউস। উল্লেখ্য, দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির চেয়ে একটা সময় ৯ পয়েন্টে এগিয়ে ছিল আর্সেনাল। তবে পরপর পয়েন্ট খুইয়ে পেপ-ব্রিগেডকে লড়াইয়ে ফেরার সুযোগ করে দেয় গানাররা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ