Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মমতার ব্যক্তিগত নিরাপত্তা অফিসার বদল, ক্ষুব্ধ তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত ২০ বছরের বেশি সময় ধরে থাকা পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসও’দের পরিবর্তন করা হয়েছে।

মমতার ব্যক্তিগত নিরাপত্তা  অফিসার বদল, ক্ষুব্ধ তৃণমূল
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত ২০ বছরের বেশি সময় ধরে থাকা পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসও’দের পরিবর্তন করা হয়েছে। রাজ্য সরকারের এহেন আচরণকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিযোগ করেছে তৃণমূল। মমতার সুরক্ষায় নতুন পিএসওদের নিযুক্ত করা হয়েছে। কিন্তু তাঁদের ফিরিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, মমতার সুরক্ষায় এতদিন যেসব পিএসও ছিলেন, তাঁদের ফিরিয়ে আনা হোক। গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের সর্বোচ্চ স্তরে বার্তা পাঠানো হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পালটা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুরক্ষায় কোনো কাঁটছাট হয়নি। কিন্তু পিএসও পরিবর্তন এর আগেও হয়েছে। পুলিশ সূত্রের খবর, পিএসও পরিবর্তনকে ‘রুটিন বদলি’ বলা হয়েছে। -ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ