Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝড়-বৃষ্টির মুখে জরুরি অবতরণ মমতা বন্দ্যোপাধ্যয়ের হেলিকপ্টারের, দুর্যোগের মধ্যেই সড়ক পথে গেলেন নবগ্রামের সভায়

ফের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের হেলিকপ্টার। মুর্শিদাবাদের বড়ঞাতে সভা করে মমতা বন্দ্যোপাধ্যয়ের যাওয়ার কথা ছিল নবগ্রামে।

ঝড়-বৃষ্টির মুখে জরুরি অবতরণ মমতা বন্দ্যোপাধ্যয়ের হেলিকপ্টারের, দুর্যোগের মধ্যেই সড়ক পথে গেলেন নবগ্রামের সভায়
  • ১ এপ্রিল, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

ঝড়-বৃষ্টির মুখে জরুরি অবতরণ মমতা বন্দ্যোপাধ্যয়ের হেলিকপ্টারের, দুর্যোগের মধ্যেই সড়ক পথে গেলেন নবগ্রামের সভায়  

Advertisement

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ফের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের হেলিকপ্টার। মুর্শিদাবাদের বড়ঞাতে সভা করে মমতা বন্দ্যোপাধ্যয়ের যাওয়ার কথা ছিল নবগ্রামে। সভা শেষ করে নবগ্রামের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। কিন্তু মাঝপথে প্রবল ঝড় বৃষ্টির মুখে পড়ে তাঁর হেলিকপ্টার। আবহাওয়া অনুকূল না থাকায় কপ্টারের মুখ ঘুরিয়ে ১৫ মিনিটের মধ্যে ফের বড়ঞাতে ফিরে আসেন মুখ্যমন্ত্রী। এর পর তিনি জেনে নেন প্রাকৃতকি দুর্যোগ উপেক্ষা করে তার সভার জন্য অপেক্ষা করছেন হাজারে হাজরে মানুষ। এরপর আর অপেক্ষা না করে দুর্যোগের মধ্যেই সড়ক পথে নবগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি যখন নবগ্রামে পৌঁছান তখন দুর্যোগ কেটে রোদ উঠে গেছে। 

প্রসঙ্গত গত বৃহস্পতিবার দুর্যোগের কবলে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। ওই দিন বীরভূমের দুবরাজপুরে সভা ছিল তাঁর। সভা সেরে অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতার পথে রওনা হয়েছিল মমতা। ৩টে ৩৯ মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে তাঁর বিমানটি কলকাতা রওনা হয়।৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তা অবতরণ করতে পারেনি। করণ, সেদিন কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছিল। আজ ফের একই পরিস্থিতির মুখে পড়ল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। কিন্তু সব উপেক্ষা করে দুর্যোগের মধ্যেই ৪৯ কিলোমিটার সড়কপথে গিয়ে নবগ্রামে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

সম্পর্কিত সংবাদ