নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রবিবারই প্রথম দিল্লি সফরে গেলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে কলকাতা থেকে দিল্লিগামী বিমান ধরেন তিনি। তবে বিমানবন্দরে দেখা গেল, মমতা প্রবেশ করলেন ৩সি গেট দিয়ে। এর আগে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা ৫ নম্বর গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশ করতেন। ওই গেটটি ভিভিআইপি গেট হিসাবে চিহ্নিত। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা বিমানবন্দরে প্রবেশ ও প্রস্থান করেন ওই গেট দিয়ে। কিন্তু এদিন মমতাকে দেখা গেল ৩সি গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশ করতে। এই গেট দিয়েও কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং বিশিষ্টজনরা প্রবেশ করেন।



