নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জবাব দেওয়ার সময় পেরিয়ে প্রায় এক মাস হতে চলল। তাও কেন তৃণমূলের দলীয় প্রতীক এবং মালিকানা নিয়ে কোনো ফয়সালা করছে না নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনকে ফের চিঠি দিয়ে দ্রুত হেস্তনেস্ত করার আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দলের মালিকানা ইস্যুতে ভারতের নির্বাচন কমিশনকে তিনটি চিঠি দিলেন তৃণমূলনেত্রী। নিজের পক্ষে দাবি মজবুত করতে ঋতব্রতদের দিকে চলে যাওয়া তৃণমূলের এক বিধায়ক যে ফের তাঁর কাছেই ফিরে এসেছে, তাও উল্লেখ করেছেন মমতা।



