Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ গোয়ালতোড়ে সোলার এনার্জি পার্ক উদ্বোধনে মমতা

আজ, মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে কয়েক হাজার মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের পাশাপাশি গোয়ালতোড়ে ১১৬ মেগাওয়াটের সোলার এনার্জি পার্কের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

আজ গোয়ালতোড়ে সোলার এনার্জি পার্ক উদ্বোধনে মমতা
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শালবনী: আজ, মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে কয়েক হাজার মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের পাশাপাশি গোয়ালতোড়ে ১১৬ মেগাওয়াটের সোলার এনার্জি পার্কের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

সোমবার শালবনীতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্র এবং শিল্পতালুকের শিলান্যাস সেরে হেলিকপ্টারে মেদিনীপুরে পৌঁছন তিনি। এখানেই সার্কিট হাউসে তাঁর থাকার ব্যবস্থা হয়েছে। মুখ্যমন্ত্রীর মেদিনীপুরের কলেজ গ্রাউন্ডের অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে চরম উন্মাদনা তৈরি হয়েছে। এই মঞ্চ থেকে রাজ্যবাসীর উদ্দেশে তিনি কী বার্তা দেন, সেদিকেই নজর রয়েছে সকলের। একইরকম উৎসাহ তৈরি হয়েছে গোয়ালতোড়ের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিয়েও। প্রসঙ্গত, এই কেন্দ্র গড়ে তুলতে জমি চিহ্নিত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফলে তাঁর এই স্বপ্নের প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে তিনি বিশেষ পদক্ষেপের নির্দেশ দিতে পারেন বলেই সূত্রের খবর। পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চে জেলার সাংসদ, মন্ত্রী এবং বিধায়কদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে গোয়ালতোড়ে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 
সূত্রের খবর, এদিন জিন্দাল গোষ্ঠীর শিল্যান্যাস অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মন্ত্রী, বিধায়কদের এলাকায় নজর রাখার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের কাছে বেশি বেশি করে তুলে ধরার কথাও তিনি জানিয়েছেন বলেও সূত্রের খবর।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ