Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ হরিপালে জনসভা মমতার

শেষ দফার প্রচারে আজ, বুধবার হুগলির হরিপালের নালিকুলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ হরিপালে জনসভা মমতার
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শেষ দফার প্রচারে আজ, বুধবার হুগলির হরিপালের নালিকুলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১ টায় নালিকুলের সিনেমাতলার মাঠে তাঁর সভার জন্য প্রস্তুতি ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে। মাঠে বিরাট ছাউনি মাথা তুলেছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা যাচাই করেছেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রথমে বেলা ১২টায় সভার সময় স্থির হয়েছিল। পরে তা একঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। বিশেষ কারণে ওই বদল করা হয়েছে। দু’টি বিধানসভাকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর ওই সভা হবে। একটি হরিপাল, অন্যটি সিঙ্গুর। হুগলির রাজনীতিবিদ দম্পতি করবী মান্না ও বেচারাম মান্নার সমর্থনে প্রচার করবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। তাৎপর্যপূর্ণভাবে, বুধবারই হুগলিতে সভা করতে আসছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। ফলে, তীব্র রাজনৈতিক চাঞ্চল্য দেখা গিয়েছে হুগলি জেলাতে। হরিপালের বিদায়ী বিধায়ক তথা বেচারামপত্নী করবী মান্না বলেন, হরিপালে ঐতিহাসিক জমায়েত হবে। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ও বলেন, আমাদের জনসমর্থন বুধবার দেখিয়ে দেব।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ