Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নারী ক্ষমতায়নকে সামনে রেখে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বাদুড়িয়ায় প্রচার চালিয়ে দাবি মহিলাদের

ভোট ঘোষণার পর থেকেই ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন তৃণমূলের মহিলা সদস্যরা। তাঁদের হাতে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের প্ল্যাকার্ড

নারী ক্ষমতায়নকে সামনে রেখে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বাদুড়িয়ায় প্রচার চালিয়ে দাবি মহিলাদের
  • ১০ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: ভোট ঘোষণার পর থেকেই ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন তৃণমূলের মহিলা সদস্যরা। তাঁদের হাতে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের প্ল্যাকার্ড। খোলা আকাশের নীচে, মাঠে, ময়দানে, খেজুর পাতার চাটাই পেতে চলছে বৈঠক। কোন বুথে, কোন ওয়ার্ডে কী খামতি রয়েছে, তা তাঁরা তুলে ধরছেন ঊর্ধ্বতন নেতৃত্বে র কাছে। বাদুড়িয়ার নয়াবস্তিয়া মিলনি এলাকায় এটাই এখন স্বাভাবিক দৃশ্য। তৃণমূলের প্রার্থী বুরহানুল মুকাদ্দিম (লিটন)-কে জেতাতে মাঠে নেমেছেন এলাকারই বাসিন্দা মুন্নি খাতুন, পম্পা তরফদার, রমা মণ্ডল, অর্পিতা সরকাররা।

Advertisement

তাঁদের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার মহিলাদের স্বনির্ভরতার জন্য যা করেছেন, তা সারা দেশে নজির গড়েছে। তাছাড়া সংসদ ও বিধানসভায় তৃণমূলের মহিলা সাংসদ বা বিধায়কের সংখ্যা অন্যান্য দলের তুলনায় বেশি। তাই মহিলাদের সমর্থন তৃণমূলের উপরেই থাকবে। বৃহস্পতিবার বাদুড়িয়ায় এক নির্বাচনি জনসভা থেকে তৃণমূলের প্রার্থী বুরহানুল মুকাদ্দিমও বলেন, নারী ক্ষমতায়নকে সামনে রেখে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট দিয়ে প্রমাণ করবেন, একতাই শক্তি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ