Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাথা উঁচু করে চলার সাহস এবং লড়াই করার সংকল্প, নারী দিবসে বার্তা মমতার

শনিবার আন্তর্জাতিক নারী দিবসে কন্যাশ্রী প্রকল্প নিয়ে নিজের লেখা কবিতা তুলে ধরে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাথা উঁচু করে চলার সাহস এবং লড়াই করার সংকল্প, নারী দিবসে বার্তা মমতার
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার আন্তর্জাতিক নারী দিবসে কন্যাশ্রী প্রকল্প নিয়ে নিজের লেখা কবিতা তুলে ধরে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ করেছেন, নারীর অধিকার, আমাদের অঙ্গীকার। সেইসঙ্গে নারী দিবসে আবেগঘন বার্তা উঠে এসেছে সামাজিক মাধ্যমে মমতার লেখায়। তিনি লিখেছেন, নারীদের জন্য শুধুমাত্র একটি দিন উৎসর্গ করা নয়, প্রতিটি দিনই প্রতিটি নারীর। প্রতিটি নারীরই তার এই পৃথিবীকে গড়ে তোলার শক্তি এবং ক্ষমতা রয়েছে। আমি আমার সকল মা ও বোনদের অনুরোধ করছি, তোমাদের শক্তির গভীরতাকে স্বীকৃতি দেওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর কখনও আসেনি। আমরা কারও চেয়ে দুর্বল নই। মমতা উল্লেখ করেছেন, মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস এবং লড়াই করার সঙ্কল্পই নির্ধারণ করে যে আমরা কতদূর যেতে পারি এবং কত দ্রুত আমরা সামনের যুদ্ধে জয়লাভ করতে পারি। একসঙ্গে আমরা আকাশ জয় করব। এই পৃথিবী আমাদের, জীবনের প্রতিটি স্তর থেকে আমাদের সকলের।

Advertisement

আন্তর্জাতিক নারী দিবসে মা-বোনেদের শুভেচ্ছা ও সম্মান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, নারী সমাজের কন্ঠস্বর, শুধু আজ নয়, প্রতিদিনই সমান গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, অভিষেকের উদ্যোগে এদিন মহেশতলায় সেবাশ্রয় কর্মসূচিতে মহিলা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও রোগীদের সম্মানিত করা হয়। এদিন তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল। রবীন্দ্র সদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তৃণমূলের মহিলা কংগ্রেসের সদস্যরা। নেতৃত্ব দেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যেখানে স্লোগান ছিল, নারী দিবসের ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে। মহিলাদের স্বনির্ভর করে তোলা, তাঁদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রকল্পগুলিকে তুলে ধরা হয়। সেইসঙ্গে এই বার্তাটাও দেওয়া হয় কেন্দ্র সরকারের রিপোর্টে কলকাতা নিরাপদতম শহরের তকমা পেয়েছে। 
চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, মহিলাদের সুরক্ষা স্বাবলম্বী করে তোলাএবং উন্নয়ন সবটাই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে। কন্যাশ্রী প্রকল্প আজ বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে, স্বীকৃতি অর্জন করেছে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে এখন অনুসরণ করছে দেশের সমস্ত রাজ্য। ফলে বাংলার নারী সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন এবং আগামীদিনেও থাকবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ