কলকাতায় প্রথম জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেলেঘাটা গান্ধী ভবনের সামনে। বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ ও মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের সমর্থনে মমতার জনসভা। এর আগে ২৩ মার্চ ও ১৯ এপ্রিল ভবানীপুর কেন্দ্রে দুটি ঘরোয়া বৈঠক করেছিলেন তৃণমূল নেত্রী। ২৯ এপ্রিল ভোটের আগে আজ তৃণমূল সুপ্রিমোর প্রথম রাজনৈতিক প্রকাশ্য কর্মসূচি কলকাতার বুকে।



