নয়াদিল্লি, ৪ এপ্রিল: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিপুল পাঞ্চলীর বেঞ্চে ওঠে মামলাটি। প্রথমে সাওয়াল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিভান। এই সময়ই প্রধান বিচারপতি সূর্য কান্তের সামনে তাঁর বক্তব্য উপস্থাপনের জন্য পাঁচ মিনিট সময় চান মুখ্যমন্ত্রী। প্রধান বিচারপতি রাজি হন। মুখ্যমন্ত্রী বলেন, ‘বন্ধ দরজার আড়ালে ন্যায়বিচার কাঁদছে’। তার বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আদালতকে জানান, শীর্ষ আদালত আধার কার্ডকে মান্যতা দিলেও তা মানছে না নির্বাচন কমিশন। পদবী বিভ্রাট,স্থান বদলের সমস্যার কথা তিনি তুলে ধরেন শীর্ষ আদালতে। তিনি বলেন,‘এসআইআরের কোপে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বাংলায়।’



