Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মমতার চিঠি

তৃণমূলের মালিকানা এবং নির্বাচনী প্রতীকের অধিকার সংক্রান্ত বিষয়ে দ্রুত তদন্ত শেষ করে সিদ্ধান্ত জানান।

মমতার চিঠি
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূলের মালিকানা এবং নির্বাচনী প্রতীকের অধিকার সংক্রান্ত বিষয়ে দ্রুত তদন্ত শেষ করে সিদ্ধান্ত জানান। দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকালে ৪-৪৫ মিনিটে নির্বাচন কমিশনের সচিব অশ্বিনী কুমার মহলকে ওই চিঠি দিয়েছেন তৃণমূলনেত্রী। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে কমিশনের কাছে গত ২৫ জুলাইয়ের বক্তব্য জমা দেওয়ার সময় চাইলেও তা দেননি ঋতব্রত ব঩ন্দ্যোপাধ্যায়-অরূপ রায় গোষ্ঠী। আর সেই খবর পেয়েই বুধবার চিঠি দিয়ে কমিশনকে মমতার অনুরোধ করেছেন, এবার দ্রুত বিচার বিবেচনা, তদন্ত করে নিষ্পত্তি করুন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ