Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হেঁটে সার্ভে বিল্ডিংএ গিয়ে মনোনয়ন পেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিধানসভা নির্বাচন আসন্ন। রাজ্যের ২৯৪ আসনের মধ্যে সবথেকে আলোচিত আসনটি হল ভবানীপুর। কারণ এই ভবানীপুর তৃণমূল নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র।

হেঁটে সার্ভে বিল্ডিংএ গিয়ে মনোনয়ন পেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
  • ৮ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ৮ এপ্রিল: বিধানসভা নির্বাচন আসন্ন। রাজ্যের ২৯৪ আসনের মধ্যে সবথেকে আলোচিত আসনটি হল ভবানীপুর। কারণ এই ভবানীপুর তৃণমূল নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই আসনে এবার তাকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি দাঁড় করিয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে। আজ আলিপুরের সার্ভে বিল্ডিং এ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মনোনয়নপত্র পেশ করেন। পৌনে এগারোটা নাগাদ নিজের বাড়ি থেকে বের হন তৃণমূল নেত্রী। সার্ভে বিল্ডিং পর্যন্ত হেঁটে যান তিনি। তার সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম সহ ভবানীপুর কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। আর ছিলেন হাজারে হাজারে তৃণমূলের কর্মী সমর্থকরা। সকাল থেকেই হাজরা রোড, কালীঘাট, গোপালনগর এর দখল নেন তৃণমূল কর্মী সমর্থকরা। কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয় এইসব এলাকা এবং সার্ভে বিল্ডিং চত্বর। মনোনয়ন জমা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে জানান, তাঁর ধর্ম, কর্ম, আন্দোলন সব ভবানীপুরে। এখান থেকে জিতেই তিনি ফের সরকার গড়বেন। এসআইআরে নাম বাদ যাওয়া নিয়ে এদিন সরব হন তৃণমূল নেত্রী। তিনি জানান তার মন ভালো নেই। কারণ, বহু মানুষের নাম বাদ গেছে। মনোনয়ন জমা দিয়ে ফের পায়ে হেঁটে বাড়ি ফেরেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ