Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজ্যসভায় বেফাঁস মন্তব্যের জের, বিপাকে পড়ে ক্ষমা চাইলেন খাড়্গে

রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ‘অবমাননাকর’ মন্তব্য! এই ঘটনায় মঙ্গলবার উত্তাল হল সংসদের উচ্চকক্ষের অধিবেশন।

রাজ্যসভায় বেফাঁস মন্তব্যের জের, বিপাকে পড়ে ক্ষমা চাইলেন খাড়্গে
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ‘অবমাননাকর’ মন্তব্য! এই  ঘটনায় মঙ্গলবার উত্তাল হল সংসদের উচ্চকক্ষের অধিবেশন। যদিও সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন খাড়্গে। মঙ্গলবার আসন পুনর্বিন্যাস নিয়ে আলোচনা চলছিল সংসদের উচ্চকক্ষে। পাশাপাশি কেন্দ্রের নয়া শিক্ষা নীতিতে (এনইপি) হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগেও সোচ্চার হন বিরোধী সাংসদরা। বিরোধীদের সমালোচনার মুখে চাপে পড়ে যায় সরকার পক্ষ। এই নিয়ে চাপানউতোরের মাধেই হিন্দিতে একটি শব্দ বলে বসেন খাড়্গে। যার অর্থ ‘কাউকে উড়িয়ে দেওয়া’। খাড়্গের এই মন্তব্য লুফে নিয়ে বিরোধীদের উপর পাল্টা চাপ তৈরির কৌশল নেন শাসক শিবিরের সাংসদরা। তাঁরা দাবি করেন, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সম্পর্কেই এই মন্তব্য করেছেন খাড়্গে। ওই সময় চেয়ারম্যান জগদীপ ধনকার আসনে ছিলেন না। তাঁর অনুপস্থিতিতে সভার দায়িত্ব সামলাচ্ছিলেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। 

Advertisement

খাড়্গের মন্তব্যের প্রতিবাদে সরব হন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। তিনি বলেন, ‘ডেপুটি চেয়ারম্যানের উদ্দেশে বিরোধী দলনেতার মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। যে ভাষা তিনি প্রয়োগ করেছেন, তা ক্ষমার অযোগ্য। তাঁর ক্ষমা চাওয়া উচিত। রাজ্যসভার কার্যবিবরণী থেকে এই শব্দ বাদ দেওয়ারও আবেদন করছি।’ চাপের মুখে পড়ে হরিবংশের কাছে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, আমি দুঃখিত। ওই মন্তব্য আপনার সম্পর্কে নয়। তা সরকারের নীতি সম্পর্কে। আমার মন্তব্যে আপনি আঘাত পেলে আমি ক্ষমাপ্রার্থী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ