Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

মালদ্বীপের প্রেসিডেন্ট পদে বসেই ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন চীন পন্থী মহম্মদ মুইজ্জু। শান দিয়েছিলেন ‘ইন্ডিয়া আউট’ প্রচারে। তারপর আরব সাগর দিয়ে অনেক জল বয়েছে। এখন ভারতের মন জয়ে মরিয়া হয়ে উঠেছে এই দ্বীপরাষ্ট্র।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মালদ্বীপের প্রেসিডেন্ট পদে বসেই ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন চীন পন্থী মহম্মদ মুইজ্জু। শান দিয়েছিলেন ‘ইন্ডিয়া আউট’ প্রচারে। তারপর আরব সাগর দিয়ে অনেক জল বয়েছে। এখন ভারতের মন জয়ে মরিয়া হয়ে উঠেছে এই দ্বীপরাষ্ট্র। ব্রিটেন সফর শেষে দু’দিনের জন্য মালদ্বীপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানাতে ভেলেনা বিমানবন্দরে এসেছিলেন মুইজ্জু। ঐতিহাসিক রিপাবলিক স্কোয়ারে ভারতের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনারও দেয় মালদ্বীপ সরকার। এদিন দু’দেশের প্রতিনিধিরা আলোচনায় বসার আগে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি-মুইজ্জু। সেখানে  দ্বীপরাষ্ট্রকে ৪ হাজার ৮৫০ কোটি টাকা ঋণ দেওয়ার কথা জানিয়েছে ভারত। এই অর্থে পরিকাঠামো ও উন্নয়নমূলক একাধিক প্রকল্পে হাত দেবে মালদ্বীপ। এছাড়া, ঋণ পরিশোধের ক্ষেত্রেও তাদের বেশ কিছু ছাড় দিয়েছে ভারত। এই দিনের বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। মুক্ত বাণিজ্য চুক্তির জন্য দু’দেশ সরকারিভাবে আলোচনা শুরু করেছে।  ভারত-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ স্টাম্পও প্রকাশ করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ