Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কেন্দ্রের বঞ্চনা, তবু বাজেট বৃদ্ধি, চমক মালদহ জেলা পরিষদের

একশো দিনের টাকা বন্ধ। আবাস যোজনাতেও রাজ্যকে বঞ্চিত রেখেছে দিল্লি

কেন্দ্রের বঞ্চনা, তবু বাজেট বৃদ্ধি, চমক মালদহ জেলা পরিষদের
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: একশো দিনের টাকা বন্ধ। আবাস যোজনাতেও রাজ্যকে বঞ্চিত রেখেছে দিল্লি। মালদহের ভাঙন রোধ থেকে শুরু করে কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রকের কাছ থেকে আগের মতো অর্থ সেভাবে পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাজেট বাড়িয়ে চমক দিল মালদহ জেলা পরিষদ। গত বছরের তুলনায় এবছরের বাজেটে ৩২ কোটি ৬২ লক্ষ ৭১ হাজার ৮৪২ টাকা বেশি বরাদ্দ হয়েছে। সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বলেন, কেন্দ্র সহযোগিতা না করলেও রাজ্য সরকার এবং নিজস্ব আয়ের ওপর ভিত্তি করেই বাজেট বাড়ানো হয়েছে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, বর্ধিত বাজেট দিয়ে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সহ গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন হবে। দিন পনেরো আগে ২০২৪-২৫ আর্থিক বছরের খসড়া বাজেট পেশ করা হয়। বুধবার জেলা পরিষদের সাধারণ সভায় বিরোধী বিজেপি, কংগ্রেস সহ শাসক শিবিরের সমস্ত জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।  জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল ইসলাম বলেন, বিধায়ক ও সাংসদদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এদিকে জেলা পরিষদের বিরোধী দলনেতা ও কংগ্রেস সদস্য আবদুল হান্নান বলেন, এই বাজেট জনমুখী বাজেট নয়। এটা তৃণমূল কংগ্রেসের বাজেট। জেলা পরিষদ গত আর্থিক বছরের টাকাই খরচ করে উঠতে পারেনি। গত আর্থিক বছরের প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা খরচ এখনও বাকি আছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ