Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলাজুড়ে ঘটা করে বিশ্ব পরিবেশ দিবস পালন মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের

মালদহ মার্চেন্ট চেম্বার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চারা বিতরণ। বিস্তারিত পড়ুন।

জেলাজুড়ে ঘটা করে বিশ্ব পরিবেশ দিবস পালন মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের উদ্যোগে শুক্রবার জেলা জুড়ে বেশ ঘটা করে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হল। এদিন ওই সংগঠনের সদস্যরা বৃক্ষরোপণ এবং পরিবেশ ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে নিয়ে কড়া রৌদ্রে সকাল থেকেই উত্তর এবং দক্ষিণ মালদহের বিভিন্ন প্রান্ত ছুটে বেড়ান। ইংলিশবাজার শহরের মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল, বিভিন্ন স্কুল জুড়ে ছোট ছোট চারাগাছ রোপণ করা হয়। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর আশাপুর, চাঁচল জুড়েও একই কর্মসূচিতে বেশ সাড়া পড়ে। সেখানে এই ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে সাধারণ মানুষকে নতুন চারা গাছ বিতরণ এবং সবুজায়নের বার্তা দেওয়া হয়। সেখানে  বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বেশি ছিল। 

Advertisement

মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন, বিশেষ করে আমাদের উত্তর মালদহের চাঁচল, আশাপুর, কুশিদা, তুলসীহাটার সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে গাছ রোপণ করার মহৎ কাজে শামিল হয়েছিলাম। সুষ্ঠুভাবে অনুষ্ঠান শেষ হয়েছে। আমাদের বার্তা গাছ লাগান প্রাণ বাঁচান। নিজেদের এলাকার পরিবেশ সুন্দর রাখুন। এতে সবাই ভালো থাকবেন।
এদিনের অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুদীপ্ত ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক পঙ্কজ ডালমিয়া, সভাপতি গোপাল চক্রবর্তী, আশাপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক অচিন্ত্য ঘোষ ও বাইতুল আলি, কুশিদা ব্যবসায়ী সমিতির সম্পাদক অসীম দাস, তুলসীহাটা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় গুপ্ত, হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক পবন কেডিয়া এবং হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত ঘোষ সহ বহু ব্যবসায়ী ও প্রশাসনিক আধিকারিকরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ