Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

সোনা নিয়ে মোদির আবেদনকে সমর্থন মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের

আগামী এক বছর সোনা না কেনার জন্য দেশবাসীকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আবেদনকে সমর্থন করল মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।

সোনা নিয়ে মোদির আবেদনকে সমর্থন মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী এক বছর সোনা না কেনার জন্য দেশবাসীকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আবেদনকে সমর্থন করল মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। গোল্ড মানিটাইজেশন স্কিম ঢেলে সাজানোর জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে তাদের তরফে। এই স্কিমে যাতে সাধারণ মানুষ আরও বেশি করে অংশগ্রহণ করেন, সেই দিকটিতে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। মালাবার গ্রুপের চেয়ারম্যান এমপি আহমেদ বলেন, আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের কাছে এই বিষয়ে প্রস্তাব পাঠিয়েছি। ব্যক্তিগত স্তরে সোনা জমিয়ে রাখার প্রবণতা যে দেশগুলিতে সবচেয়ে বেশি, ভারত তার মধ্যে অন্যতম। এখানে ২৫ থেকে ৩৫ হাজার টন সোনার গয়না বা কয়েন মানুষ গচ্ছিত রেখেছেন, যা আসলে মৃত সম্পদ হিসাবে রয়ে গিয়েছে। অথচ চাহিদার জোগান দিতে প্রতি বছর ভারতকে সাতশো থেকে আটশো টন সোনা আমদানি করতে হয়। তাই সোনার পুনর্ব্যবহার, বিনিময় এবং মানিটাইজেশনের মতো স্কিমকে ভালোভাবে কাজে লাগালে সোনার আমদানি কমানো সম্ভব। সরকারকে এসবে জোর দিতে আহ্বান জানিয়েছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ