Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচলে অপহরণের দু’ঘণ্টার মধ্যেই উদ্ধার মাখনা ব্যবসায়ী

বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। বাইপাস সড়কে ফাঁকা এলাকায় পিছন থেকে আসা একটি ছোটগাড়ি ব্রেক কষতেই হুড়মুড়িয়ে কয়েকজন নেমে এক ব্যক্তিকে জোরপূর্বক গাড়িতে তুলে চম্পট দেয়।

চাঁচলে অপহরণের দু’ঘণ্টার মধ্যেই উদ্ধার মাখনা ব্যবসায়ী
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। বাইপাস সড়কে ফাঁকা এলাকায় পিছন থেকে আসা একটি ছোটগাড়ি ব্রেক কষতেই হুড়মুড়িয়ে কয়েকজন নেমে এক ব্যক্তিকে জোরপূর্বক গাড়িতে তুলে চম্পট দেয়। মুহূর্তেই সেই অপহরণের ঘটনা চাউর হয়ে যায় গোটা চাঁচল জুড়ে। ঘটনার কথা পুলিসের কানেও পৌঁছয়। শুক্রবার সকাল ১১টা নাগাদ চাঁচল থানার মালতীপুরে বাইপাস সড়কের ঘটনা।

Advertisement

এলাকায় অপহরণ হয়েছে, তা নিয়ে তৎপরতা শুরু করে পুলিস। মহকুমার বিভিন্ন থানা এলাকার নাকা পয়েন্টে জোরদার তল্লাশি শুরু হয়। পুলিসের মজবুত নাকা তৈরি হওয়ায় ভেস্তে যায় অপহরণকারীদের পরিকল্পনা। পুলিসের ভয়ে ওই ব্যক্তিকে রাস্তায় ফেলে উধাও হয় অপহরণকারীরা। ঘটনার দুই ঘণ্টা পরে ভালুকা ফরেস্ট সংলগ্ন একটি রাস্তা থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। ওই রাস্তা দিয়ে বিহারে যাওয়া যায়। বিহারে নিয়ে যাওয়ার ছক ছিল বলে পুলিসের অনুমান। অপহৃত সুশীল কুমার দাস (৫৫) মালতীপুর অঞ্চলের মহদিপুরের বাসিন্দা। তিনি মাখনা ব্যবসায়ী। 
পুলিসের প্রাথমিক অনুমান, ব্যবসা ক্ষেত্রে আর্থিক কারণে পরিচিতরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অপহৃতের স্ত্রী থানায় অভিযোগ করেছেন। ৃ
চাঁচল মহকুমা পুলিস আধিকারিক সোমনাথ সাহা বলেন, ওই ব্যবসায়ীকে উদ্ধার করে অপহরণের ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দ্রুত সক্রিয় হয়ে কম সময়ের মধ্যে ব্যবসায়ীকে উদ্ধার করায় পুলিসকে ধন্যবাদ জানিয়েছে ব্যবসায়ী মহল। চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক সুদীপ্ত ঘোষ বলেন, বিভিন্ন সময় অপরাধমূলক ঘটনা ঘটলেই পুলিস দ্রুত কিনারা করে ফেলে। ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়ীদের নিরাপত্তার দিকটাও সর্বদা নজরে রাখছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ