Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঘের হামলায় জখম মৈপীঠের মৎস্যজীবী

ইলিশ মাছ ধরার জন্য সদলবলে গিয়েছিলেন মৎসজীবী আজিত মোল্লা। চরে দাঁড়িয়ে মাছ ধরার জাল ঠিক করছিলেন তিনি।

বাঘের হামলায় জখম মৈপীঠের মৎস্যজীবী
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: ইলিশ মাছ ধরার জন্য সদলবলে গিয়েছিলেন মৎসজীবী আজিত মোল্লা। চরে দাঁড়িয়ে মাছ ধরার জাল ঠিক করছিলেন তিনি। সেই সময় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আক্রমণ করে আজিত মোল্লার উপর। সঙ্গীরা লাঠি, বৈঠা নিয়ে তেড়ে এলে বাঘ শিকার ছেড়ে জঙ্গলে ঢুকে যায়। জখম মৎসজীবীকে কোনোক্রমে উদ্ধার করে গ্রামে ফিরিয়ে আনেন সঙ্গীরা। তারপরে তাঁকে নিয়ে যাওয়া হয় জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার এসএসকেএম হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে গিয়ে ভরতি করা হয়। সুন্দরবনের মৈপীঠ নগেনাবাদের বাসিন্দা মৎসজীবী আজিত মোল্লা সহ আনছার মোল্লা হজরত মোল্লা, হাফিজুল মোল্লা, রাজ্জাক মোল্লা ইলিশ মাছ ধরার জন্য মঙ্গলবার বাড়ি থেকে বের হন। বুধবার সকালে তাঁরা কালিবেড়া জঙ্গলের কাছে যান। ট্রলার দাঁড় করানো হয়। সেই সময় আজিত মোল্লার উপর হামলা চালায় বাঘ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ