Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি মেল!

ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি মেল!
  • ১ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি মেল এল রাজ্যের কাছে। মঙ্গলবার সকালে এই মেইল আসে জনস্বাস্থ্য কারিগরি সচিব সুরেন্দ্র গুপ্তর মেলে। ই-মেলে লেখা হয়েছে, বিকেল চারটের সময় আরডিএক্স ব্যবহার করে ডাব্লিউবি সেক্রেটারিয়েট উড়িয়ে দেওয়া হবে। এখানে ডাব্লিউবি সেক্রেটারিয়েট বলতে কি নবান্নকে বোঝানো হয়েছে? সেই ক্ষেত্রে কেনই বা ইমেল এল জনস্বাস্থ্য কারিগরি সচিবের কাছে? যার অফিস সল্টলেকে। ঘটনা ঘিরে চাঞ্চল্য। পুলিসকে ইতিমধ্যে সম্পূর্ণ বিষয়টি জানানো হয়েছে। বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। যদিও ভবনে তল্লাশি চালিয়ে কিছু মেলেনি বলেই জানা গিয়েছে। অন্যদিকে, এই মেল আসার পরে দপ্তরে পৌঁছন মন্ত্রী পুলক রায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ