নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খেলার মাঠ রাজনীতি মুক্ত হবে। ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। বৃহস্পতিবার বিধানসভায় ক্রীড়াদপ্তরের বাজেট পেশ করেন মন্ত্রী। সেখানেই তিনি বলেন, খেলার মাঠে শুধু খেলাধুলো হবে। রাজনীতিকরণ, দখলদারি, ঘর আটকে রাখা হবে না। ঠিক এই প্রসঙ্গে যুবভারতীতে মেসি কাণ্ডের কথা উঠে আসে মন্ত্রীর মুখে। তিনি বলেন, যুবভারতী ইন্টারন্যাশনাল মাপের স্টেডিয়াম। সেখানে একটা কালো দিন দেখতে হয়েছিল। চেয়ার, টেবিল ক্ষতিগ্রস্ত হয়। ক্রীড়াপ্রেমীদের অপমান করা হয়েছে। এই অন্যায় এবং ক্রীড়াপ্রেমীদের অপমান আর আমরা হতে দেব না।



