Bartaman Logo
৮ জুলাই, ২০২৬

ডিম ছোড়া নিয়ে স্পিকারের দ্বারস্থ মহুয়া, প্রিভিলেজ কমিটিতে পাঠানোর আর্জি

মহুয়া মৈত্র ডিম ও ইট ছোড়ার অভিযোগে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। প্রিভিলেজ কমিটিতে বিষয়টি পাঠানোর আবেদন করেছেন। বিস্তারিত পড়ুন।

ডিম ছোড়া নিয়ে স্পিকারের দ্বারস্থ মহুয়া, প্রিভিলেজ কমিটিতে পাঠানোর আর্জি
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্রেফ ডিম নয়। তাঁকে ইটও ছোড়া হয়েছে ব঩লে দাবি করলেন মহুয়া মৈত্র। তাই এভাবে হেনস্তার অভিযোগে বিচারের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। দিলেন চিঠিও। যেখানে তিনি বিষয়টিকে লোকসভার ‘প্রিভিলেজ কমিটি’র কাছে পাঠানোর অনুরোধ করেছেন। যাতে বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের কর্তা ব্যক্তিদের ডেকে পাঠিয়ে জবাব চায় সংসদীয় স্বাধিকার ভঙ্গের বিষয় দেখভাল করা কমিটি। দলের সহকর্মী সাংসদ মহুয়ার ওপর হেনস্তার ঘটনায় আগেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন সৌগত রায়। তৃণমূল সাংসদদের উদ্দেশে বিজেপি এবং পুলিশের মদতের অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি দিয়েছেন তিনি। এ ব্যাপারে পাশে দাঁড়ালেন কংগ্রেসের অশোক গেহলটও। 

Advertisement

মঙ্গলবার মহুয়া বলেন, প্রিভিলেজ কমিটিতে বিষয়টি পাঠানো হোক, এটাই আমার আবেদন। তাছাড়া পশ্চিমবঙ্গে এটা কী হচ্ছে? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে বারুইপুরে যেতে দেওয়া হচ্ছে না। অথচ কাকলি ঘোষদস্তিদার, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা নিরাপত্তা রক্ষীর ঘেরাটোপে বারুইপুর যাচ্ছেন। বিদ্রোহী তৃণমূলিদের গদ্দার তকমা দিয়ে মহুয়ার মন্তব্য, মানুষ এদের ক্ষমা করবে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। এ ব্যাপারে ঘরোয়া এক আলাপচারিতায় রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের অশোক গেহলট এদিন বলেন, বাংলায় বিজেপির এসেই সর্বনাশ করেছে। এটা বাংলার সংস্কৃতি নয়। তাই এখনই এ ব্যাপারে বাঙালি তথা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিবাদে সরব হওয়া উচিত। রাস্তায় নেমে প্রতিরোধ করা দরকার। নাহলে বাংলার নিজস্বতা খতম হয়ে যাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ