Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বয়সজনিত কারণে লড়তে চাইছেন না মহেশতলার তৃণমূল বিধায়ক, এবার নতুন মুখ?

মহেশতলা বিধানসভা কেন্দ্র থেকে এবার আর প্রার্থী হতে চাইছেন না বর্তমান তৃণমূল বিধায়ক দুলালচন্দ্র দাস।

বয়সজনিত কারণে লড়তে চাইছেন না মহেশতলার তৃণমূল বিধায়ক, এবার নতুন মুখ?
  • ১৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: মহেশতলা বিধানসভা কেন্দ্র থেকে এবার আর প্রার্থী হতে চাইছেন না বর্তমান তৃণমূল বিধায়ক দুলালচন্দ্র দাস। সূত্রের খবর, প্রবীণ রাজনীতিবিদ দুলালবাবু দীর্ঘদিন ধরে দলের শীর্ষ নেতৃত্বের কাছে জানিয়ে রেখেছিলেন, বয়সজনিত ও শারীরিক কারণে বিধায়ক ও মহেশতলা পুরসভার চেয়ারম্যানের গুরুদায়িত্ব সমানতালে পালন করা সম্ভব হচ্ছে না। মহেশতলা পুরসভার ৩৫টি ওয়ার্ডের কাজ পরিচালনা করতে প্রায় সারাদিন চলে যায়। পাশাপাশি বিধানসভা কেন্দ্রের কাজের চাপ বেড়ে যাওয়ার জন্য এবার বিধায়ক পদে দাঁড়ানো থেকে অব্যাহতি চাইছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, এ ব্যাপারে ইতিমধ্যেই নেতৃত্বের সঙ্গে বিধায়কের কথা হয়েছে। প্রসঙ্গত, মহেশতলা বিধানসভা কেন্দ্র থেকে ২০১১ এবং ২০১৬ সালে দুলালচন্দ্র দাসের স্ত্রী কস্তুরী দাস বিধায়ক হন। ২০১৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ওই বছর উপ নির্বাচনে মহেশতলা বিধানসভা কেন্দ্র থেকে প্রথম প্রার্থী করা হয়েছিল দুলালবাবুকে। তিনি জয়ী হন বিরাট মার্জিনে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় মহেশতলা কেন্দ্র থেকে তাঁকেই প্রার্থী করে দল। সেবারও জয়ী হন। এই প্রসঙ্গে দুলাল বলেন, এতদিন অনেক চাপ সামলেছি। নেতৃত্ব যথেষ্ট সম্মানের সঙ্গে রেখেছে। আর ধকল নিতে পারছি না। তাই আর দাঁড়াতে চাই না। দল ঠিক করবে, নতুন কাকে প্রার্থী করা যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ