মহেশের অবসর
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

•অবসর নিচ্ছেন পরিচালক মহেশ ভাট। দীর্ঘ পাঁচ দশকের বেশি কেরিয়ারে প্রায় ৪৭টি ছবি পরিচালনা করেছেন তিনি। ‘আশিকি’ থেকে ‘জখম’, ‘দিল হ্যায় কে মানতা নেহি’র মতো একাধিক ছবি তাঁর ঝুলিতে। এবার পরিচালক হিসাবে নিজের জার্নি শেষ করার সিদ্ধান্ত নিলেন মহেশ। ভবিষ্যতে আর কোনো পূর্ণদৈর্ঘ্য ছবি পরিচালনা করবেন না। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন তিনি। কেন আচমকা এই সিদ্ধান্ত? বর্তমানে ইন্ডাস্ট্রির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মহেশ। তাঁর মতে, বর্তমানে ছবির বিষয়বস্তু ও নির্মাণের ধরন আগেভাগেই নির্ধারিত থাকে। ফলে একজন শিল্পীর সৃজনশীল ভূমিকা সীমিত হয়ে পড়ে।

Advertisement