Bartaman Logo
১০ জুলাই, ২০২৬

মহারাষ্ট্র: চাকরি ছাড়লেন নিগৃহীত দুই চিকিৎসক

মহারাষ্ট্রের শাস্ত্রীনগর হাসপাতালে চিকিৎসক নিগৃহীত হওয়ার পর বৈভব সালুঙ্খ ও সৃষ্টি বাভিস্কার চাকরি ছাড়লেন। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ। বিস্তারিত পড়ুন।

মহারাষ্ট্র: চাকরি ছাড়লেন নিগৃহীত দুই চিকিৎসক
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ঘটনার পর কেটে গিয়েছে তিনদিন। এখনও আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না শাস্ত্রীনগর হাসপাতালের চিকিৎসক বৈভব সালুঙ্খের। সোমবার সিন্ধেপন্থী শিবসেনা নেতা তথা  রমেশ মাত্রে এবং তাঁর দলবলের হাতে থানেতে নিগ্রহের শিকার হয়েছিলেন বৈভব ও তাঁর সহকর্মী চিকিৎসক সৃষ্টি বাভিস্কার। বৃহস্পতিবার দুই চিকিৎসকই ইস্তফা দিলেন। প্রথমে চাকরি ছাড়ার কথা জানান বৈভব। তিনি ইতিমধেই থানে শহরও ছেড়ে চলে গিয়েছেন। বৈভব বলেন, ‘আমার ভয় আর কাটছে না। তাই ইস্তফা দিলাম। গুন্ডারা আমাদের দিকে নজর রাখছে। ইতিমধ্যে আমি শহর ছেড়েছি। ওরা ভয়ানক লোকজন। অন্য চিকিৎসক কাজ করেন করুন। আমি পারব না।’ ওই নিগ্রহের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে শাসক জোটের শরিক দলের অভিযুক্ত কর্পোরেটরকে। বিভিন্ন মহলের নিন্দার মুখে অবশেষে উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে দলের কর্পোরেটরকে তিরস্কার করলেন। একথা জানিয়ে দলের নেতা তথা শিল্পমন্ত্রী উদয় সামন্ত বলেন, ‘আমাদের দলের নীতি স্পষ্ট। মহিলা চিকিৎসকের গায়ে হাত তোলা উচিত হয়নি।’ যদিও  বিষয়টি নিয়ে অনুতপ্ত নন রমেশ। তাঁর কথায়, ‘ চিকিৎসকরা তাঁদের আচরণের জন্য ক্ষমা চাইলে আমিও ক্ষমা চেয়ে নেব।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ