Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬

এবার মহারাষ্ট্র টেট-এর প্রশ্ন ফাঁস, বাতিল পরীক্ষা, ব্যর্থতা নিয়ে সরব কংগ্রেস

উদ্ধব থ্যাকারের দলকে ছত্রভঙ্গ করে কার্যত এমপি-বিধায়ক শূন্য করে দেওয়ার রাজনৈতিক অপারেশনে ব্যস্ত বিজেপি সরকার। অথচ অলক্ষ্যে মহারাষ্ট্রেব টেট-এর প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল।

এবার মহারাষ্ট্র টেট-এর প্রশ্ন ফাঁস, বাতিল পরীক্ষা, ব্যর্থতা নিয়ে সরব কংগ্রেস
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উদ্ধব থ্যাকারের দলকে ছত্রভঙ্গ করে কার্যত এমপি-বিধায়ক শূন্য করে দেওয়ার রাজনৈতিক অপারেশনে ব্যস্ত বিজেপি সরকার। অথচ অলক্ষ্যে মহারাষ্ট্রেব টেট-এর প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। আজ রবিবার শিক্ষকদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা (টিচার্স এলিজিবিলিটি টেস্ট) হওয়ার কথা ছিল। ৪ লক্ষ ২৮ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষা দেবে বলে প্রস্তুত ছিল। কিন্তু গোপন সূত্রে প্রশ্নপত্র ফাঁসের সংবাদ পেয়ে পুলিশ থানে জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালায়। এরপরই সন্দেহজনক প্রশ্নপত্র বাজেয়াপ্ত করে। নিট-এর ফাঁস হওয়া প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ লক্ষ টাকা। কিন্তু মহারাষ্ট্রের প্রশ্নপত্র দেড় কোটি টাকায় বিক্রির দর হেঁকেছিল জাল চক্র। এরপরই কোনো ঝুঁকি না নিয়ে পরীক্ষা বাতিল করা হয়েছে। জাতীয় স্তরে নিট, এসসি, সিইউইটির পাশাপাশি বিহার, উত্তরপ্রদেশে লাগাতার কখনো কনস্টেবল নিয়োগ, কখনো শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েই চলেছে। এবার তার সঙ্গে যুক্ত হল টেট-এর প্রশ্ন ফাঁস। কংগ্রেস শনিবার বিজেপি ও মোদি সরকারকে আক্রমণ করে কংগ্রেস বলেছে, এই সরকার হল প্রশ্নপত্র ফাঁসের সরকার। একমাত্র প্রশ্নপত্র ফাঁসে সিদ্ধহস্ত এই দল। কংগ্রেস প্রশ্ন করেছে, রাজ্য স্তরে অথবা কেন্দ্রীয়ভাবে, বিজেপির সরকার কেন কোনো পরীক্ষা‌ই সুষ্ঠুভাবে সংঘটিত করতে পারে না? লক্ষ লক্ষ পরীক্ষার্থী, যুবসমাজের সঙ্গে কেন এরকম খেলা করা হচ্ছে?  ঘটনায় পুলিশ তিনজনকে রাত পর্যন্ত গ্রেপ্তার করেছে। জানার চেষ্টা করা হচ্ছে, যেভাবে নিট-এর আন্তঃরাজ্য প্রশ্নপত্র ফাঁস চক্র কাজ করেছে, এক্ষেত্রেও সেরকম কোনো জাল চক্র রয়েছে কি না। সবথেকে বিস্ফোরক তথ্য পাওয়া যাচ্ছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জেরা করে। তারা নাকি পুলিশের কাছে দাবি করেছে টেট-এর প্রশ্নপত্র দেড় কোটি টাকাতে বিক্রি করার পরিকল্পনা ছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ