Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

‘তুমি কি হিন্দু?’ হামলার আগের দিন জঙ্গির সঙ্গে কথা মহারাষ্ট্রের যুবকের!

‘তুমি কি হিন্দু?’ হামলার আগের দিন জঙ্গির সঙ্গে কথা মহারাষ্ট্রের যুবকের!
  • ১ মে, ২০২৫ ০৪:০২
Prefer us on Google

মুম্বই: হামলার আগের দিন পহেলগাঁও হামলার এক ঘাতকের সঙ্গে দেখা হয়েছিল মহারাষ্ট্রের যুবকের। তিনি হিন্দু কি না জানতে চেয়েছিল ওই ‘জঙ্গি’। মঙ্গলবার এমনই দাবি করলেন মহারাষ্ট্রের জালনার বাসিন্দা আদর্শ রাউত। সম্প্রতি কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তিনি।  ইতিমধ্যেই গোয়েন্দা সংস্থার তরফে তিন জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে একজনের সঙ্গে তাঁর কথা হলেছিল বলে দাবি আদর্শর।

Advertisement

২১ এপ্রিল বৈসরণের একটি খাবারের দোকানে বসেছিলেন আদর্শ। সেইসময় এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় তাঁর। কথায় কথায় ওই লোকটি তাঁকে জিজ্ঞাসা করে - তুমি কি হিন্দু? দেখে তো মনে হয় না তুমি কাশ্মীরের বাসিন্দা। পরে এক সঙ্গীর দিকে ফিরে বলতে থাকে - আজ ভিড়  বড্ড কম। আদর্শের কথায়, ‘এধরনের কথোপকথন কিছুটা বিরক্তিকর লেগেছিল। তবে খুব একটা গুরুত্ব দিইনি। হামলার পর টনক নড়ে। দুইয়ে দুইয়ে চার করতে আর অসুবিধা হয়নি। ইতিমধ্যেই ইমেলের মাধ্যমে তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনার কথা জানিয়েছি।
আতঙ্কের স্মৃতিচারণ করেছেন কর্ণাটকের হেগড়ে পরিবার। প্রদীপ হেগড়ে স্ত্রী শুভা ও ১২ বছরের ছেলে সিদ্ধান্তকে নিয়ে বৈসরণে এসেছিলেন। কিছুক্ষণ পর তারা অ্যাডভেঞ্চার রাইডের দিকে ঘুরতে যাবেন ঠিক করেছিলেন। হঠাৎ ছেলে সিদ্ধান্ত জানায়, তার খিদে পেয়েছে। ছেলেকে বুঝিয়ে পারেননি। শেষমেশ একটি খাবারের দোকানে গিয়ে ম্যাগি অর্ডার করেছিলেন তাঁরা। এমন সময় গুলির শব্দ। প্রদীপের কথায়, ‘সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ি। এরইমাঝে আমার স্ত্রী টেবিলে রাখা ব্যাগটি নিতে উঠে দাঁড়িয়েছিল। ওর ডান কান ঘেঁষে গুলি বেরিয়ে যায়। এযাত্রায় ঈশ্বর বাঁচিয়েছেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ