Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

নিম্নমানের নির্মাণ, উদ্বোধনের দু’ঘণ্টার মধ্যেই বন্ধ করতে হল মহারাষ্ট্রের সেতু

গুজরাতে ব্রিজ ভেঙে প্রাণহানির ঘটনায় শোরগোল তুঙ্গে। তারই মধ্যে এবার বিতর্কের মুখে আরও এক ডাবল ইঞ্জিন রাজ্য মহারাষ্ট্রের একটি নব-নির্মিত সেতু।

নিম্নমানের নির্মাণ, উদ্বোধনের দু’ঘণ্টার মধ্যেই বন্ধ করতে হল মহারাষ্ট্রের সেতু
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: গুজরাতে ব্রিজ ভেঙে প্রাণহানির ঘটনায় শোরগোল তুঙ্গে। তারই মধ্যে এবার বিতর্কের মুখে আরও এক ডাবল ইঞ্জিন রাজ্য মহারাষ্ট্রের একটি নব-নির্মিত সেতু। কল্যাণ-শিল রোডে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে ব্রিজটি তৈরি করা হয়। যদিও গত ৪ জুলাই উদ্বোধনের মাত্র ঘণ্টাদু’য়েকের মধ্যেই এই সেতুটি বন্ধ করে দিতে হয়। কারণ যান চলাচল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ছোটখাটো দুর্ঘটনার খবর আসতে শুরু করে। বিরোধীদের অভিযোগ, নিম্নমানের নির্মাণকাজ ও তাড়াহুড়ো করে উদ্বোধন করতে গিয়ে সেতুটি ‘স্কিডিং জোনে’ পরিণত হয়। ফলে ব্রিজে ওঠার পর গাড়িগুলি পিছলে যেতে শুরু করে। রাস্তা থেকে খোয়া-পাথর ও সিমেন্টের চাঁই উঠে পরিস্থিতি ভয়াবহ করে তোলে। ফলে উদ্বোধনের কিছুক্ষণের মধ্যেই ওই সেতু বন্ধ করে দিতে হয়। ছবি, ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিরোধীদের তোপের মুখে পড়েন শিবসেনার একনাথ সিন্ধে শিবিরের বিধায়ক রাজেশ মোরে। রাজ থ্যাকারের এমএনএস এবং শিবসেনার উদ্ধব থ্যাকারে গোষ্ঠী তীব্র সমালোচনা শুরু করে।

Advertisement

প্রবল রাজনৈতিক আক্রমণ ও বিতর্কের মুখে নতুন করে ছোট পাথরকুচি বিছিয়ে যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করা হয় সেতুটি। তারপর ফের যান চলাচলের জন্য তা খুলে দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ