Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬

নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

: ছ’বছর পুরানো যৌন নির্যাতনের অভিযোগে কেরলের কান্নুর থেকে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ।

নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ,  গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কান্নুর: ছ’বছর পুরানো যৌন নির্যাতনের অভিযোগে কেরলের কান্নুর থেকে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ বশির (৪৫)। মাদ্রাসারই পড়ুয়া এক নাবালককে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, পুল্লক্কারার একটি মাদ্রাসায় শিক্ষকতা করত অভিযুক্ত বশির। নির্যাতিত নাবালক ওই মাদ্রাসারই পড়ুয়া ছিলেন। বর্তমানে তাঁর বয়স ২০ বছর। ১১ বছর বয়স থেকেই তাকে লাগাতার নানাভাবে যৌন নির্যাতন করা হত। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত চলা সেই নির্যাতনের জেরে মানসিক অবসাদে আক্রান্ত হয়েছিল সে। সম্প্রতি মনোবিদের কাছে কাউন্সেলিং করাতে গিয়ে ওই যুবক মাদ্রাসায় যৌন নির্যাতনের কথা জানান। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার রাত দেড়টার সময় অভিযুক্ত বশিরকে গ্রেপ্তার করে পুলিশ। আপাতত জেল হেপাজতে রয়েছে অভিযুক্ত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ