Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মাধ্যমিকের নির্ঘণ্ট প্রকাশ, জানুন কবে কোন পরীক্ষা

আজ, সোমবার মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। শেষ হবে ২৫ ফেব্রুয়ারি।

মাধ্যমিকের নির্ঘণ্ট প্রকাশ, জানুন কবে কোন পরীক্ষা
  • ১৩ জুলাই, ২০২৬ ১৭:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু হবে  সকাল ১০টা ৪৫ মিনিটে এবং শেষ হবে দুপুর ২টোয়। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে প্রশ্নপত্র দেখার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। তবে সিউয়িং অ্যান্ড নিডল ক্রাফট বিষয়ের পরীক্ষা সকাল ১০টা ৪৫ মিনিট থেকে চলবে দুপুর ৩টে পর্যন্ত। ভোকাল অ্যান্ড ইন্সট্রুমেন্টাল মিউজিকের পরীক্ষার সময় সময় বরাদ্দ করা হয়েছে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত। অন্যদিকে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষার জন্য দু’ঘণ্টা ৪৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। তবে এই বিষয়ের জন্য প্র্যাক্টিক্যাল পরীক্ষার আয়োজন করতে হবে স্কুলগুলিকেই। বৃত্তিমূলক পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা ৪৫ মিনিট। ফিজিক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং কর্মশিক্ষা পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে বলে পর্ষদ সূত্রে খবর। আপাতত জানা গিয়েছে, বাংলা, ইংলিশ-সহ ১২টি বিষয়ে প্রথম ভাষা এবং  বাংলা, ইংলিশ এবং নেপালি বিষয়ের ওপর দ্বিতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

একনজরে দেখে নিন ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি-

১৫ ফেব্রুয়ারি ২০২৭ (সোমবার): প্রথম ভাষা

১৬ ফেব্রুয়ারি ২০২৭ (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা

১৮ ফেব্রুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার): ইতিহাস

১৯ ফেব্রুয়ারি ২০২৭ (শুক্রবার): ভূগোল

২২ ফেব্রুয়ারি ২০২৭ (সোমবার): গণিত

২৩ ফেব্রুয়ারি ২০২৭ (মঙ্গলবার): ভৌত বিজ্ঞান

২৪ ফেব্রুয়ারি ২০২ ৯ (বুধবার): জীবন বিজ্ঞান

২৫ ফেব্রুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার): ঐচ্ছিক বিষয়

Advertisement
সম্পর্কিত সংবাদ