মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় জেলার জয়জয়কার। প্রথম ১০-এ থাকা ৬৬ জনের মধ্যে কলকাতা থেকে জায়গা করে নিয়েছে একমাত্র লেকটাউনের অবন্তিকা রায়। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৮। মাধ্যমিকে রাজ্যের মধ্যে সে অষ্টম স্থান অধিকারী। কলকাতার বিচারে প্রথম। অবন্তিকা রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিদা স্কুলের ছাত্রী।



