Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিকে ৬৯৬ নম্বর, রাজ্যে প্রথম হয়ে কী বলছে রায়গঞ্জের আদৃত?

মাধ্যমিক ২০২৫-এর পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল রায়গঞ্জ করোনেশন স্কুলের ছাত্র আদৃত সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। মাধ্যমিকের ফল ঘোষণা হতেই খুশির জোয়ার আদৃত-র বাড়িতে।

মাধ্যমিকে ৬৯৬ নম্বর, রাজ্যে প্রথম হয়ে কী বলছে রায়গঞ্জের আদৃত?
  • ২ মে, ২০২৫ ১০:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ : মাধ্যমিক ২০২৫-এর পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল রায়গঞ্জ করোনেশন স্কুলের ছাত্র আদৃত সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। মাধ্যমিকের ফল ঘোষণা হতেই খুশির জোয়ার আদৃত-র বাড়িতে। পরিবার-পরিজন প্রতিবেশী সকলেই উচ্ছ্বসিত। খবর পেয়ে আদৃতর বাড়িতে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। 

Advertisement

রায়গঞ্জ শহরের ২৩ নম্বর ওয়ার্ডের বীরনগর এলাকার বাসিন্দা আদৃত। তাঁর বাবা কেন্দ্রীয় সরকারি কর্মী অমিত কুমার সরকার ও মা গৃহবধূ সীমা সরকার। তাঁরা জানিয়েছেন, আদৃত ছোট থেকেই বই নিয়েই ব্যস্ত থাকে। পড়ার বই ছাড়াও গোয়েন্দা গল্পের বই পড়তে ভালোবাসে সে। বড় হয়ে ডাক্তার হতে চায়। তার জন্য প্রস্তুতি নিচ্ছে। 

আদৃত দিদি অর্পিতা সরকার বলেন, "গোয়েন্দা গল্পের বই ওর সবচেয়ে প্রিয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে বিভিন্ন গল্প পড়তেও ওর ভালো লাগে।" আদৃত জানিয়েছে তাঁর প্রিয় বিষয় ইতিহাস ও বায়োলজি।

Advertisement
সম্পর্কিত সংবাদ