Bartaman Logo
২৬ জুন, ২০২৬

মধ্যপ্রদেশ: স্বামী অদলবদলের আরজি জানিয়ে হাইকোর্টে দুই বোন

স্বামী অদলবদল করতে চেয়ে আদালতে দুই বোন! আজব মামলার সাক্ষী থাকল মধপ্রদেশ হাইকোর্টের গোয়ালিয়র বেঞ্চ।

মধ্যপ্রদেশ: স্বামী অদলবদলের আরজি জানিয়ে হাইকোর্টে দুই বোন
  • ৪ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

গোয়ালিয়র: স্বামী অদলবদল করতে চেয়ে আদালতে দুই বোন! আজব মামলার সাক্ষী থাকল মধপ্রদেশ হাইকোর্টের গোয়ালিয়র বেঞ্চ। সম্প্রতি মধ্যপ্রদশে হাইকোর্টে একটি ‘হেবিয়াস কর্পাস’ মামলা করেন দাতিয়ার এক যুবক। অভিযোগ, তাঁর স্ত্রী ও কন্যাকে অপহরণ করেছেন শ্যালিকার স্বামী মায়ারাম। এর পরেই পুলিশকে অভিযুক্ত ও অপহৃতদের আদালতে হাজির করতে বলেন বিচারক। নির্দেশ মতো প্রত্যেককে এজলাসে নিয়ে আসা হয়। আদালতে এসে এক অপ্রত্যাশিত মন্তব্য করে বসেন অপহৃত তরুণী। তাঁর দাবি, তাঁকে অপহরণ করা হয়নি। নিজের ইচ্ছাতেই মেয়েকে নিয়ে বোনের স্বামীর সঙ্গে থাকছিলেন। কারণ নিজের স্বামীর সঙ্গে মোটেই খুশি ছিলেন না তিনি। তরুণীর আরও দাবি, তিনি বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। কারণ তিনি বোনের স্বামীর সঙ্গেই থাকতে চান। 

Advertisement

এহেন বক্তব্য শোনার পরেও কোনো প্রতিক্রিয়া দেননি তরুণীর বোন। উলটে দাবি করেন, তিনিও নিজের স্বামীর সঙ্গে সুখী নন। দিদির স্বামীর সঙ্গেই থাকতে চান। তাই দু’জনের স্বামী অদলবদল করা হোক।  দু’পক্ষের বয়ান শোনার পর আদালতের পর্যবেক্ষণ, দুই মহিলা এখন প্রাপ্তবয়স্ক। নিজেদের সিদ্ধান্ত নিতে সক্ষম। অপহরণের অভিযোগে মামলা শুরু হলেও এখন তা ব্যক্তিগত পারিবারিক বিবাদে পরিণত হয়েছে। এর ভিত্তিতে ‘হেবিয়াস কর্পাস’ মামলাটি খারিজ করে দেন বিচারক।

Advertisement
সম্পর্কিত সংবাদ