Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রতারণার কবলে পড়লেন মাধবন

ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে অভিনেতা আর মাধবনের নামে। তা নিয়ে অনুরাগীদের সতর্ক করলেন তিনি

প্রতারণার কবলে পড়লেন মাধবন
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে অভিনেতা আর মাধবনের নামে। তা নিয়ে অনুরাগীদের সতর্ক করলেন তিনি। জানান, তাঁর নামে নকল প্রোফাইল খুলে অনুরাগীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। সমাজমাধ্যমে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করে মাধবন জানিয়েছেন, এই অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভুয়ো। সেটি দিয়ে ক্রমাগত মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। তাই অনুরাগীদের সতর্ক করেছেন তিনি। অনুরোধ জানিয়েছেন, এ ধরনের কোনো অ্যাকাউন্টকে পাত্তা না দিতে। এমন কোনো প্রোফাইল থেকে তাঁর নাম করে কোনোরকম সুযোগ সুবিধা চাওয়া হলে, তাও যেন না শোনা হয়। মাধবন জানিয়েছেন, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি। উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় তাঁর ‘ধুরন্ধর ২’। ইতিমধ্যে ছবির অগ্রিম বুকিং শুরু হয়েছে। যা ঝড় তুলেছে অনুরাগী মহলে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ