Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ দিল্লির বিরুদ্ধে নামছে লখনউ, নজরে অধিনায়ক ঋষভ পন্থ

গত বছর মেগা নিলামে রেকর্ড ২৭ কোটি দর উঠেছিল ঋষভ পন্থের। লখনউ সুপার জায়ান্টস তাঁর হাতে নেতৃত্বও তুলে দেয়। কিন্তু, প্রত্যাশাপূরণে ব্যর্থ তারকা উইকেটরক্ষক ব্যাটার।

আজ দিল্লির বিরুদ্ধে নামছে লখনউ, নজরে অধিনায়ক ঋষভ পন্থ
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: গত বছর মেগা নিলামে রেকর্ড ২৭ কোটি দর উঠেছিল ঋষভ পন্থের। লখনউ সুপার জায়ান্টস তাঁর হাতে নেতৃত্বও তুলে দেয়। কিন্তু, প্রত্যাশাপূরণে ব্যর্থ তারকা উইকেটরক্ষক ব্যাটার। গত মরশুমে লিগ টেবিলে সাত নম্বরে টুর্নামেন্ট শেষ করেছিল লখনউ। তারপরও ঋষভের উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। তাই বলার অপেক্ষা রাখে না, এবার লখনউ নেতার অ্যাসিড টেস্ট। বুধবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামছে সুপার জায়ান্টস। জয় দিয়ে অভিযান শুরু করতে মরিয়া তারা।

Advertisement

গত মরশুমে পন্থের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট ছিল। তবে বড় সমস্যা ছিল বোলিং বিভাগে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের চোট আঘাত। এবার অবশ্য ফিট স্কোয়াড নিয়ে নামছে পন্থ-ব্রিগেড। স্পিডস্টার মায়াঙ্ক, মহসিন খানরা পুরোপুরি সুস্থ। তার উপর অভিজ্ঞ পেসার মহম্মদ সামি ও অ্যানরিখ নর্টজের অন্তর্ভুক্তিতে গভীরতা বেড়েছে। স্পিন বিভাগে গত মরশুমে নজর কেড়েছিলেন দিগ্বিজয় রাঠি। তবে লখনউয়ের প্রধান শক্তি ব্যাটিং। ওপেনিংয়ে মিচেল মার্শ ও আইডেন মার্করামের মতো ক্রিকেটার আছেন। তিনে ঋষভ। এছাড়া নিকোলাস পুরান, আয়ূষ বাদোনিরা ভরসা জোগাচ্ছেন। পক্ষান্তরে, অক্ষর প্যাটেলের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালসও গতবার প্লে-অফে পৌঁছতে পারেনি। এবার মিনি নিলামে দল গুছিয়ে নিয়েছে তারা। পৃথ্বি সাউ, ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডিদের অন্তর্ভুক্তিতে দলের গভীরতা বেড়েছে। ব্যাটিংয়ে প্রধান ভরসা অবশ্যই কেএল রাহুল। এছাড়া রয়েছেন ট্রিস্টান স্টাবস, অভিষেক পোড়েল, পাথুম নিসাঙ্কা, আশুতোষ শর্মারা। স্পিন বিভাগে বড় ভরসা কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। তবে পেস বিভাগে সমস্যা রয়েছে। চোটের কারণে এখনও শিবিরে যোগ দেননি মিচেল স্টার্ক। তাই মুকেশ কুমার, আকিব নবিদের বাড়তি দায়িত্ব নিতে হবে।

সম্পর্কিত সংবাদ