Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সামনে লখনউ, শীর্ষস্থান মজবুতে চোখ পাঞ্জাবের

শ্রেয়স আয়ার যোগ দেওয়ার পর আমূল বদলে গিয়েছে পাঞ্জাব কিংস। তাঁর নেতৃত্বে গতবার ফাইনাল খেলেছিল প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি।

সামনে লখনউ, শীর্ষস্থান মজবুতে চোখ পাঞ্জাবের
  • ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুল্লানপুর: শ্রেয়স আয়ার যোগ দেওয়ার পর আমূল বদলে গিয়েছে পাঞ্জাব কিংস। তাঁর নেতৃত্বে গতবার ফাইনাল খেলেছিল প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। এবারও অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে শ্রেয়স-ব্রিগেড। চলতি আসরে এখনও পর্যন্ত একমাত্র অপরাজেয় দল পাঞ্জাব। ৫ ম্যাচের ৪টি জয়ে ৯ পয়েন্ট নিয়ে মগডালে। এমন পরিস্থিতিতে রবিবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। রীতিমতো ফর্ম হাত঩ড়ে ঩বেড়াচ্ছে ঋষভ পন্থের দল। ছন্দহীন লখনউকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করাই লক্ষ্য পাঞ্জাবের।

Advertisement

কিংস ব্রিগেডের সবচেয়ে বড় অস্ত্র ক্যাপ্টেন শ্রেয়স। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ব্যাট হাতে এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ২০৩ রান। ফিল্ডিংয়েও অসধারণ। পাশাপাশি পাঞ্জাবকে ভরসা জোগাচ্ছেন প্রভসিমরন সিং। তরুণ ওপেনারের ব্যাট থেকে ৬ ম্যাচে এসেছে ২১১। নিয়মিত রান পাচ্ছেন কুপার কোনোলি। বোলিংয়ে দারুণ ছন্দে অর্শদীপ সিং। গত ম্যাচে তিন উইকেট নিয়ে মুম্বই ইনিংসকে ধসিয়ে দিয়েছিলেন বাঁ হাতি পেসার। এছাড়া জানসেন, বার্টলেটও ফর্মে রয়েছেন। স্পিন বিভাগে বড় ভরসা যুজবেন্দ্র  চাহাল। পক্ষান্তরে, শেষ দুই ম্যাচে হেরে চাপে লখনউ। তার উপর পন্থ চোট পেয়েছিলেন। যদিও বোলিং কোচ ভরত অরুণ জানিয়েছেন, রবিবার খেলবেন তিনি। লখনউকে জয়ে ফিরতে হলে ব্যাট হাতে মার্করাম, মার্শ, পুরানদের বাড়তি দায়িত্ব নিতে হবে। তবে বোলিংয়ে ছন্দে রয়েছেন মহম্মদ সামি, প্রিন্স যাদবরা।

সম্পর্কিত সংবাদ