Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

লরিতে বেঁধে ছিড়ে পড়ল তার, জখম পথচারীরা

অতিরিক্ত পণ্যবোঝাই লরিতে বেধে ছিঁড়ে গেল বিদ্যুতবাহী তার। সেই তার ছিঁড়ে গুরুতর জখম হলেন একাধিক পথচারী। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে রায়গঞ্জের মেরুয়াল এলাকায়।

লরিতে বেঁধে ছিড়ে পড়ল তার, জখম পথচারীরা
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রায়গঞ্জ: অতিরিক্ত পণ্যবোঝাই লরিতে বেধে ছিঁড়ে গেল বিদ্যুতবাহী তার। সেই তার ছিঁড়ে গুরুতর জখম হলেন একাধিক পথচারী। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে রায়গঞ্জের মেরুয়াল এলাকায়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে অতিরিক্ত পণ্যবোঝাই গাড়ি শিলিগুড়ি মোড়ের দিক থেকে হেমতাবাদের দিকে যাচ্ছিল। সেইসময় মেরুয়ালের কাছে রাস্তার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তারে বেঁধে যায় গাড়িটি। সেই তার ছিঁড়ে যায়। বিদ্যুতের খুঁটিটি উপড়ে পড়ে। সেসময় বাইক চালকদের উপরে বিদ্যুতের যন্ত্রাংশ ছিটকে এসে লাগে। এর মধ্যে রাকেশ কর্মকার নামে এক যুবক গুরুতর জখম হন। তাকে রক্তাক্ত অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ব্যাপক যানজট বাঁধে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্যসড়কের উপর।
প্রত্যক্ষদর্শী সত্য নন্দী বলেন, গাড়িটির পণ্য বিদ্যুৎবাহী তারে আটকে যায়। সেই সময় তার ছিঁড়ে যত বিপত্তি। প্রায়ই রাস্তা দিয়ে অতিরিক্ত পণ্য নিয়ে লরি চলাচল করে। কীভাবে পুলিসের নজর এড়িয়ে এই ধরনের লরি যাতয়াত করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এই দুর্ঘটনা নিয়ে রায়গঞ্জ পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ট্রাফিককে এই বিষয়ে পদক্ষেপ নিতে বলব। নজরদারি বাড়াতে বলব।
Advertisement
সম্পর্কিত সংবাদ