Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সরছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপর থেকে সরে যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ঝাড়খণ্ড-ওড়িশার উপর চলে আসবে।

সরছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপর থেকে সরে যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে,  এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ঝাড়খণ্ড-ওড়িশার উপর চলে আসবে। সোমবার সকালে নিম্নচাপটি দক্ষিণবঙ্গ ও লাগোয়া ঝাড়খণ্ড এবং ওড়িশার উপর ছিল। এই নিম্নচাপ খুব একটা শক্তিশালী হয়নি। তাছাড়া এটির যা গতিপ্রকৃতি ছিল, তাতে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হয়নি। আগামী দিনে নিম্নচাপটির প্রভাবে মধ্য ভারতে বৃষ্টি বেশি হবে। আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

Advertisement

তবে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। আগস্ট মাসের শেষ সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটির গতিপ্রকৃতির উপর নির্ভর করছে দক্ষিণবঙ্গে বৃষ্টি কতটা বাড়বে। আপাতত দক্ষিণবঙ্গে বর্ষাকালের সার্বিক হিসাবে পুরুলিয়া, বীরভূম, মুর্শিদবাদ ও নদীয়া জেলায় বৃষ্টির ঘাটতি আছে। আগস্ট মাসের মাঝামাঝি পুরুলিয়া ও বীরভূমে বৃষ্টি  কিছুটা বৃদ্ধি পাওয়ায় এই দুই জেলা ঘাটতির তালিকা থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু গত কয়েকদিন কম বৃষ্টি হওয়ায় পরিস্থিতি আবার পালটে গিয়েছে। উত্তরবঙ্গে মালদহ ও উত্তর দিনাজপুরে বৃষ্টির ঘাটতি আছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ