Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নিম্নচাপ, আজ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে

আজ মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

নিম্নচাপ, আজ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস সোমবার সন্ধ্যায় বলেন, এদিন রাত থেকেই বৃষ্টির মাত্রা বাড়তে পারে। সোমবার রাত থেকে মঙ্গলবার রাতের ম঩ধ্যে দক্ষিণবঙ্গে কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এইসময়ে কলকাতা ও লাগোয়া এলাকাতেও ভারী বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া প্রভৃতি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সোমবার অতিভারী বৃষ্টির ‘লাল’ সতর্কতা জারি হয়।  বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। সমুদ্র উত্তাল হতে পারে নিম্নচাপের কারণে। ঘণ্টায় ৩৫-৪৫ কিমি থেকে সর্বোচ্চ ৫৫ কিমি গতিবেগে ঝোড়ো বাতাসও বইতে পারে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে না-যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ