Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বঙ্গোপসাগরে ক্রমে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে শনিবার তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়াচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

বঙ্গোপসাগরে  ক্রমে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে শনিবার তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়াচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। নিম্নচাপটি সোমবারের মধ্যে পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে উত্তর ওড়িশা ও দক্ষিণবঙ্গের উপর দিয়ে এগবে বলে জানা গিয়েছে। এর প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ, রবিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কারণে ওই অঞ্চলে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

আজ ভারী বৃষ্টির হলুদ সতকর্তা আছে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কোনো কোনো জায়গায়। কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টি ও জোরালো হাওয়া বইতে পারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিম্নচাপটি ওড়িশা, ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের দিকে অগ্রসর হবে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে পুরুলিয়ার পুরিহানসায় (৮০ মিমি)। পূর্ব মেদিনীপুরের দুর্গাচকে ৬০ মিমি বৃষ্টি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ