Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বল্প ফি, এমবিএ কোর্স কলকাতা বিশ্ববিদ্যালয়ে

প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে শিল্পক্ষেত্রের চাহিদার ব্যবধান ঘোচাতে তৎপর হল কলকাতা বিশ্ববিদ্যালয়

স্বল্প ফি, এমবিএ কোর্স কলকাতা বিশ্ববিদ্যালয়ে
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে শিল্পক্ষেত্রের চাহিদার ব্যবধান ঘোচাতে তৎপর হল কলকাতা বিশ্ববিদ্যালয়। তারা বেঙ্গল বিজনেস কাউন্সিলের (বিবিসি) সঙ্গে গাঁটছড়া বেঁধে বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে এমবিএ কোর্স চালু করছে। এমবিএ ইন ডুয়াল স্পেশালাইজেশন এবং এমবিএ ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কোর্সগুলি জুলাই থেকে চালু হবে।  প্রথম কোর্সটির ফি ২১,৬৮৮ টাকা‌। আর দ্বিতীয় কোর্সটির ফি ধার্য করা হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। দুটি কোর্সই দু’বছরের। তবে দু’ক্ষেত্রেই একবছর পরে বেরিয়ে যাওয়ার সুযোগ থাকছে। সেক্ষেত্রে ডিপ্লোমা পাবেন পড়ুয়ারা। উপাচার্য আশুতোষ ঘোষ এধরনের উদ্যোগের অংশীদার হওয়ার জন্য বিবিসিকে স্বাগত জানান। বিবিসির চেয়ারম্যান অভিষেক আঢ্য, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত এবং অন্যরা জানান, ইন্ডাস্ট্রির চাহিদা বুঝে কোর্স এবং সিলেবাস তৈরির সময়ে তাঁরা ছিলেন। এর সঙ্গে যুক্ত হবে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের পাঠদানের দক্ষতা‌। ভরতুকির ফলে কোর্স ফি-ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ে অনেক কম‌। তাই অচিরে এই কোর্সের চাহিদা তুঙ্গে উঠবে বলেই মতপ্রকাশ করেছেন তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ