Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ভোজিনহাকে নিয়ে তুমুল উদ্দীপনা চিলিতে

চিলি পৌঁছালেন ভোজিনহা। কেপ ভার্দের গোলরক্ষককে নিয়ে উদ্দীপনা তুঙ্গে। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন ভোজিনহা।

ভোজিনহাকে নিয়ে তুমুল উদ্দীপনা চিলিতে
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সান্তিয়াগো: চিলি পৌঁছালেন ভোজিনহা। কেপ ভার্দের গোলরক্ষককে নিয়ে উদ্দীপনা তুঙ্গে। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন ভোজিনহা। স্পেন, আর্জেন্তিনার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে গোলপোস্টের নীচে দৃঢ়তা দেখিয়েছেন তিনি। রাতারাতি সোশ্যাল সাইটে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ৫০ হাজার থেকে পৌঁছায় ১৭.৪ মিলিয়নে। পর্তুগিজ লিগের দ্বিতীয় ডিভিশনে খেলা ৪০ বছরের ভোজিনহাকে সই করায় চিলের অন্যতম সেরা ক্লাব কোলো কোলো।

Advertisement

পর্তুগিজে ভোজিনহা শব্দের অর্থ ছোট্ট ঠাকুমা। তার ছায়ায় ঢাকা পড়েছে আসল নাম জোসিমার জোস এভোরা। ইতিমধ্যেই জার্সিতে ভোজিনহা নাম লেখার জন্য আবেদন করেছে কোলো কোলো ক্লাব ম্যানেজমেন্ট। কবে মাঠে নামবেন তিনি? জানা গিয়েছে, সব ঠিক থাকলে ১৬ আগস্ট ও’হিগিনসের বিরুদ্ধে খেলানো হবে তাঁকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ