Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খরস্রোতা নদীতে লরি, মৃত দুই

শনিবার রাতে আলিপুরদুয়ারের কালচিনির মেন্দাবাড়ি ও নিমতির মধ্যে একটি সেতুর রেলিং ভেঙে একটি লরি ভাণ্ডানী নদীতে পড়ে যায়।

নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খরস্রোতা নদীতে লরি, মৃত দুই
  • ২১ জুন, ২০২৬ ১২:৩১
Prefer us on Google

সংবাদাতা, আলিপুরদুয়ার: শনিবার রাতে আলিপুরদুয়ারের কালচিনির মেন্দাবাড়ি ও নিমতির মধ্যে একটি সেতুর রেলিং ভেঙে একটি লরি ভাণ্ডানী নদীতে পড়ে যায়। নদীর জলে ডুবে যাওয়ায় লরির কেবিনের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় লড়ি চালক ও সহকারী চালকের।

Advertisement

জানা গিয়েছে, মৃত দু'জনের নাম আসিফ হোসেন(৪৬) ও খালাসী অখিলেশ যাদবের(১৯)। দু'জনেরই বাড়ি উত্তরপ্রদেশের বিলাসপুর ও রামপুরে। ১৮ চাকার লড়িটি রাতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে হাসিমারা থেকে নিমতির দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়, ফাঁকা রাস্তায় লড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা মারে। রেলিং ভেঙে লড়িটি খরস্রোতা ভাণ্ডানী নদীতে পড়ে যায়। নদী উত্তাল থাকায় রাতে পুলিশ ও এনডিআরএফ কর্মীরা বহু চেস্টা করেও চালক খালাসীকে উদ্ধার করতে পারে নি। রবিবার সকালে লড়ির কেবিন কেটে দুই জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠায়। হাসপাতাল থেকে ভিডিও কলিংয়ের মাধ্যমে  উত্তরপ্রদেশে মৃতদের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ মৃতদেহ শনাক্ত করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ