Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরীর আদলে দুর্গাপুরে রথে চড়বেন জগন্নাথদেবরা

পুরীতে প্রভু শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তিনটি পৃথক কাঠের রথে চেপে বের হন। লক্ষ লক্ষ ভক্ত সেই রথের দড়িতে টান দেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন।

পুরীর আদলে দুর্গাপুরে রথে চড়বেন জগন্নাথদেবরা
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পুরীতে প্রভু শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তিনটি পৃথক কাঠের রথে চেপে বের হন। লক্ষ লক্ষ ভক্ত সেই রথের দড়িতে টান দেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। এবার সেই আদলেই রথযাত্রার আয়োজন করা হচ্ছে দুর্গাপুরের ভক্তদের জন্য। ইস্কনের উদ্যোগে এবারই প্রথম কাঠের তিনটি পৃথক রথের ব্যবস্থা করা হচ্ছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য। গত বছরই এই রথের দড়িতে টান দিতে ২৫ হাজার মানুষ হাজির হয়েছিলেন। ভক্তদের সেই উৎসাহ দেখেই তিনটি রথের ‘ঝুঁকি’ নেওয়ার সাহস দেখিয়েছেন উদ্যোক্তারা। অন্যদিকে, রাজেন্দ্র প্রসাদ এভিনিউয়ের জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক তপন মুখোপাধ্যায় বলেন, এবার আমাদের রথযাত্রা ৪৩ তম বর্ষ পা দিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ