Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্যাস ভরতে দীর্ঘ লাইন, অটো কমছে নানা রুটে

এলপিজির অভাবে অটোর সংখ্যা কমে গিয়েছে বারাকপুর-ডানলপ রুটে। বিটি রোডের এই রুটে তিন হাজার অটো চলত।

গ্যাস ভরতে দীর্ঘ লাইন, অটো কমছে নানা রুটে
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: এলপিজির অভাবে অটোর সংখ্যা কমে গিয়েছে বারাকপুর-ডানলপ রুটে। বিটি রোডের এই রুটে তিন হাজার অটো চলত। বর্তমানে চলছে মাত্র হাজারখানেক। গ্যাস ভরতে ডানলপে পেট্রল পাম্পের সামনে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে অটোর। দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকতে হচ্ছে অটোচালকদের। এই দীর্ঘ অপেক্ষার পরেও অনেকে আবার গ্যাস পাচ্ছেন না। তীব্র সংকটে অটোচালকরা। একইরকম অবস্থা সোদপুর-মধ্যমগ্রাম, বারাকপুর-বারাসত রোডের অটোচালকদের। বারাকপুর শহরেও অটো দিনদিন কমে যাচ্ছে।

Advertisement

বেলঘরিয়ায় পাম্পের সামনে লাইনে দাঁড়ানো এক অটোচালক সমর দাস বলেন, মহা বিপদে পড়েছি আমরা। অটো চালানো বন্ধ করে দিতে হবে। ডানলপে একটি পাম্পে গ্যাস পাওয়া যাচ্ছে। সেখানে সারারাত অপেক্ষা করে থাকতে হচ্ছে। শনিবার সকালে বৃষ্টির মধ্যে লাইন দিতে হয়েছে অটোচালকদের। এদিন দুপুরেও ডানলপের কাছে লম্বা লাইন দেখা যায়। কয়েক জায়গায় অটোভাড়া বেড়ে গেলেও একমাত্র বারাকপুর শহরে এখনও বাড়াতে দেওয়া হয়নি। এ ব্যাপারে আইএনটিটিইউসির বারাকপুর টাউন সভাপতি শুভেন্দু চৌধুরী বলেন, গ্যাসের খুব সমস্যা দেখা দিয়েছে। তবু সাধারণ মানুষের কথা ভেবে অটোর ভাড়া বাড়াতে দিইনি। এদিকে, জ্বালানির অভাবে ৭০ শতাংশ অটো বন্ধ হয়ে গিয়েছে। বিরাট সংকটে  আমরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ