Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দীর্ঘদিন বন্ধ বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প, পড়ে থেকে নষ্ট হচ্ছে টোটো ও ভ্যান

এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তৈরি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে

দীর্ঘদিন বন্ধ বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প, পড়ে থেকে নষ্ট হচ্ছে টোটো ও ভ্যান
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তৈরি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। ফলে ক্ষোভ দেখা দিয়েছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তিন বছর আগে পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে ৪ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যয়ে দক্ষিণ রামপুর ফুটবল মাঠে প্রকল্পটি তৈরি হয়। আবর্জনা সংগ্রহের জন্য প্রথমে তিনটি টোটো এবং পরে ১২টি প্যাডেলচালিত ভ্যান নেওয়া হয়। প্রতিটি বুথে আবর্জনা ফেলার জন্য চেম্বারও তৈরি করা হয়েছিল। প্রথম দিকে কয়েকদিন পরিষেবা চালু থাকলেও বর্তমানে তা সম্পূর্ণ বন্ধ। ফলে গ্রাম ও বাজারের বিভিন্ন এলাকায় যত্রতত্র আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। বাড়ছে মশা-মাছির উপদ্রব। একইসঙ্গে অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে টোটো ও ভ্যান। প্রকল্প চত্বরে থাকা শৌচালয়, নলকূপও নষ্ট হয়ে পড়ে রয়েছে। দক্ষিণ রামপুরের বাসিন্দা মহম্মদ সামিমের অভিযোগ, সরকারি অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয়। আমাদের গ্রামে কোনোদিন আবর্জনা সংগ্রহ করতে আসেনি। বহুবার জানিয়েও লাভ হয়নি। মহেন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান জুল মহম্মদ বলেন, সরকারি মজুরি না মেলায় আবর্জনা সংগ্রহকারীরা কাজ করতে চাইছেন না। বিষয়টি ব্লক প্রশাসন জানে। তাঁর দাবি, টোটোর ব্যাটারি নষ্ট হয়েছে এবং ভ্যানগুলি বিভিন্ন বুথে পড়ে রয়েছে। প্রকল্পটি দ্রুত চালু করে সরকারি সম্পত্তি রক্ষা ও নিয়মিত আবর্জনা সংগ্রহের দাবি জানিয়েছেন বাসিন্দারা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ