Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

মেটাতে হবে ১০০ কোটির ঋণ, নীরব মোদিকে নির্দেশ লন্ডনের আদালতের

লন্ডনের সার্কিট কমার্শিয়াল আদালতের নির্দেশে এবার ব্যাংক অব ইন্ডিয়াকে ১ কোটি ৭ লক্ষ ডলারেরও বেশি অর্থ (ভারতীয় মুদ্রায় ১০০ কোটি টাকা) ফেরাতে হবে ভারত থেকে ফেরার এই শিল্পপতিকে।

মেটাতে হবে ১০০ কোটির ঋণ, নীরব মোদিকে নির্দেশ লন্ডনের আদালতের
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ঋণখেলাপি মামলায় ফের বিপাকে নীরব মোদি। লন্ডনের সার্কিট কমার্শিয়াল আদালতের নির্দেশে এবার ব্যাংক অব ইন্ডিয়াকে ১ কোটি ৭ লক্ষ ডলারেরও বেশি অর্থ (ভারতীয় মুদ্রায় ১০০ কোটি টাকা) ফেরাতে হবে ভারত থেকে ফেরার এই শিল্পপতিকে। নীরবের দুবাই-ভিত্তিক সংস্থা ‘ফায়ারস্টার ডায়মন্ড এফজেডই’-কে দেওয়া ঋণ পুনরুদ্ধার মামলায় এই রায় শুনিয়েছে আদালত। মঙ্গলবার লন্ডনের ওই কোর্টের তরফে জানানো হয়েছে, সংস্থার নেওয়া ঋণ মেটানোর জন্য নীরব মোদি দায়বদ্ধ। কারণ, ওই ঋণের জন্য তিনি ব্যক্তিগত গ্যারান্টার হিসাবে স্বাক্ষর করেছিলেন। উদ্ধারযোগ্য টাকার মধ্যে মূল ঋণের পরিমাণ প্রায় ৪১ লক্ষ ডলার। সঙ্গে জুড়েছে সুদ। সবমিলিয়ে মোট বকেয়া ১ কোটি ৭ লক্ষ ডলারেরও বেশি।

Advertisement

২০১২ সালে ‘ফায়ারস্টার ডায়মন্ড এফজেডই’-কে ওই ঋণ দেয় ব্যাংক অব ইন্ডিয়া। নীরব মোদি ব্যক্তিগত গ্যারান্টিপত্রে স্বাক্ষর করেন। আদালতের নথি অনুযায়ী, ২০১৮ সালের গোড়ায় পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকে প্রায় ১৩ হাজার কোটি টাকার ঋণ দুর্নীতি প্রকাশ্যে এলে ফায়ারস্টার গ্রুপের আর্থিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়ে ঋণশোধের বিষয়টি। এই আবহে ওই টাকা শোধের জন্য নীরবকে নির্দেশ দিল লন্ডনের আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ